× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:২৩ এএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে পিরোজপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:২৩ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল।ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল।ছবি : রূপালী বাংলাদেশ

হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) এর ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে ইন্দুরকানী বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম, সেক্রেটারি কে এম রাহাতুল ইসলাম। 

মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা অর্থ সম্পাদক হাফেজ আলি আজিম, সাহিত্য সম্পাদক মো. রাতুল ইসলাম ও এইসআরডি সম্পাদক মো. আরিফুল ইসলাম। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ইন্দুরকানী সদর ইউনিয়ন সভাপতি মো. শামীম হাওলাদার (মহাসিন), পত্তাশী ইউনিয়ন সভাপতি মো. রাকিব হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন সভাপতি মো. তরিকুল ইসলাম ও চন্ডিপুর ইউনিয়ন সাবেক সভাপতি মো. তাওহীদ ইসলাম। মিছিলে উপজেলার বিভিন্ন শাখা ও ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!