× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১২:৩৬ পিএম

আজ হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১২:৩৬ পিএম

শিক্ষক নিয়োগ পরীক্ষা। ছবি : সংগৃহীত

শিক্ষক নিয়োগ পরীক্ষা। ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত হতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ টিম এটি করেছে। ফল প্রস্তুতের কাজেও ভালো অগ্রগতি হয়েছে। কাজ শেষ হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিয়ে ফল প্রকাশ করা হবে। যদি কোনো কারণে তা না হয়, তবে ২০ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে।

প্রতি শূন্যপদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে, তা নিয়ে আলোচনা চলছে। প্রথমে সিদ্ধান্ত ছিল জেলাভিত্তিক শূন্যপদের জন্য তিনজন প্রার্থীকে ভাইভা দিতে হবে। তবে অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে প্রতিটি শূন্যপদের জন্য পাঁচজন প্রার্থীকে ভাইভা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি। পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেন।

অন্যদিকে, এ পরীক্ষা ঘিরে সক্রিয় হয়ে ওঠে ‘ডিভাইস পার্টি’। তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থ চুক্তির মাধ্যমে ডিভাইসের সহায়তা দিয়েছেন। ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮, দিনাজপুরে ১৮, কুড়িগ্রামে ১৬, রংপুরে দুজন রয়েছেন।

প্রশ্নফাঁস, অনিয়ম-জালিয়াতির অভিযোগে এ পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীরা। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। ফলে এ পরীক্ষা বাতিলের সুযোগ নেই।

শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল দেখবেন যেভাবে

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd-তে ফল পাওয়া যাবে। পাশাপাশি উত্তীর্ণ পরীক্ষার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

Link copied!