জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করছেন।
প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, দেশের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে মেধাবৃত্তি পাচ্ছেন ৮৯ জন এবং সাধারণ বৃত্তি পাচ্ছেন ১১৯ জন শিক্ষার্থী, মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০৮ জন।
এ বৃত্তি মূলত ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়েছে, যা তাদের শিক্ষার মান উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যেভাবে দেখা যাবে জুনিয়র বৃত্তির ফল
প্রথমত এসএমএস পদ্ধতিতে জানা যাবে জুনিয়র ফলাফল। এ ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।
দ্বিতীয়ত অনলাইন পদ্ধতিতে দেখা যাবে এই ফল। এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।

রেজাল্ট শিট ডাউনলোড করবেন যেভাবে
বৃত্তি পরীক্ষার ফল জানতে প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নোটিশ বোর্ড বা মেন্যু থেকে ‘Scholarship Result’ বা ‘বৃত্তি পরীক্ষার ফলাফল’ অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট লিংকে প্রবেশ করলে জেলা বা উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পিডিএফ ফাইল দেখতে পাবেন। ফাইলটি ডাউনলোড করে নিজের রোল নম্বর মিলিয়ে ফলাফল নিশ্চিত করুন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন