× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:০৮ পিএম

রাস্তায় মিলল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশেই পড়ে থাকতে দেখা গেছে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা। শনিবার (৯ মে) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা নজরে আসে পথচারীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাঁটাহাটি করতে গিয়ে তারা মাঠের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু খাতা দেখতে পান। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও কাছে গিয়ে খাতাগুলো হাতে নিয়ে দেখা যায়, সেগুলো অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের পরীক্ষার খাতা। খাতার ভেতরে পরীক্ষার্থীদের লেখা উত্তরপত্র থাকায় বিষয়টি মুহূর্তেই গুরুত্ব পায় এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

খাতাগুলো কীভাবে সেখানে এল, কার দায়িত্বে ছিল এবং কীভাবে সেগুলো রাস্তায় পড়ে গেল এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় কয়েকজন পথচারী বলেন, এটা খুবই গুরুতর বিষয়। পরীক্ষার খাতা মানে একজন শিক্ষার্থীর পুরো বছরের পরিশ্রম। এগুলো যদি এভাবে রাস্তায় পড়ে থাকে, তাহলে শিক্ষাব্যবস্থার নিরাপত্তা কোথায়?

ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল, মিম, আজাদ ও অন্যান সরকার আরশি বলেন, আমরা দীর্ঘদিন কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দেই। আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন সবকিছু এই খাতার ওপর নির্ভর করে। যদি এসব খাতা হারিয়ে যায় বা নষ্ট হয়, তাহলে আমাদের একটি বছর পিছিয়ে যেতে হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। কীভাবে খাতাগুলো সেখানে এল এবং কারা দায়ী, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!