ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোনা-২ আসনে এগিয়ে বিএনপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:৪১ পিএম
বিএনপির প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক। ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ১ হাজার ৮১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ডাক্তার আনোয়ারুল হক। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ফাহিম রহমান খান পাঠান  পেয়েছেন ২৪২ ভোট।

বিস্তারিত ফলাফল নিচে দেওয়া হলো:

আসন: নেত্রকোনা-২
 
ডাক্তার আনোয়ারুল হক (ধানের শীষ): ১০৮১
ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি): ২৪২
মাওলানা আব্দুল কাইয়ুম (হাতপাখা): ৬৩
এ বি এম রফিকুল ইসলাম তালুকদার (লাঙ্গল): ৫৯
গাজী আব্দুর রহীম রুহি (বটগাছ): ৫