বাগেরহাটের কচুয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার সন্ধ্যায় ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। গুরুতর আহত ওসমানকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনায় পাঠানো হয়।
নিহতের পরিবার অভিযোগ করেছে, প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, ওসমান সরদারের মৃত্যুর খবর শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

