ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:২৬ পিএম
আটক শাহিন। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না ফেলে পকেটে নিয়ে পালানোর সময় শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

পরে তাকে ভ্রাম্যমাণ আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের বিধান দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আবদুল মালিথার ছেলে। 

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহিন মালিথা ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে পালানোর চেষ্টা করছিলেন। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে যুবক তার দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।