ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজীবন সম্মাননা পেলেন আনোয়ারা, রফিকুল আলম ও আবিদা সুলতানা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:১২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড। এই আয়োজনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, নন্দিত সংগীতশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন মিলনায়তনে দিয়ামনি ই কমিউনিকেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যে এবং তমা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মুহাম্মদ ইকবাল হোসেন, সংগীতশিল্পী খান আসিফুর রহমান আগুন, রবি চৌধুরী, হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম কিরন, ম্যারেজ সলিউশন বিডির ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন শুভসহ সংগঠনের সদস্যরা।

দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন যারা

দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন: কামরুল হাসান দর্পণ, সভাপতি- বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), মো. রাহাত মিয়া (রাহাত সাইফুল), সাধারণ সম্পাদক- বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ফিচার এডিটর রাইজিং বিডি ডট কম, রিমন মাহফুজ ভারপ্রাপ্ত সম্পাদক- দৈনিক সংবাদ প্রতিদিন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), তামিম হাসান (জার্নালিস্ট কমিউনিটি লিডার), রুহুল আমিন ভূঁইয়া, চিফ অব এন্টারটেইনমেন্ট- দৈনিক রূপালী বাংলাদেশ, এ এইচ মুরাদ সিনিয়র রিপোর্টার- দৈনিক কালবেলা, অচিন্ত্য চয়ন- ফিচার এডিটর দৈনিক মানবকণ্ঠ, রঞ্জু সরকার রিপোর্টার- দৈনিক মানবকণ্ঠ, মো. আশরাফুল আলম আসিফ কালচারাল রিপোর্টার- আরটিভি, এ টি এম মাকসুদুল হক ইমু সিনিয়র রিপোর্টার- ডিবিসি নিউজ, এস কে সাকির নিজাম বেস্ট অনলাইন এন্টারটেনমেন্ট নিউজ পোর্টাল- স্টার গল্প, মো. রাসেল সিনিয়র ক্যামেরাম্যান চ্যানেল আই, শাহরিয়ার হাসান সিনিয়র রিপোর্টার- গাজী টিভি, হাসনাত জুবায়ের রিপোর্টার অ্যান্ড প্রেজেন্টার- বাংলা ভিশন, উজমা হাসান নিউজ প্রেজেন্টার- এটিএন নিউজ, শাহীন শুভ রিপোর্টার- নিউজ টোয়েন্টিফোর, নাজমুল আলম রানা স্পেশাল করসপনডেন্ট- চ্যানেল টোয়েন্টফোর, সুকন্যা আমির ব্রডকাস্ট জার্নালিস্ট- চ্যানেল ওয়ান, রোমান রায় রিপোর্টার- বাংলাদেশ প্রতিদিন, মাহি মেহেদী কালচারাল রিপোর্টার- ডিজিটাল খবর, শওকত আলী ইমন শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শাকিল খান শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা, রুমানা ইসলাম মুক্তি- চলচ্চিত্র অভিনেত্রী ও সমাজসেবী, কুসুম শিকদার শ্রেষ্ঠ অভিনেত্রী শরতের জবা, অ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু- রত্মগর্ভা মা, আরজুমান বানু চৈতি- রত্মগর্ভা মা, মিষ্টি জান্নাত চলচ্চিত্র অভিনেত্রী, দেবাশীষ বিশ্বাস শ্রেষ্ঠ উপস্থাপক, তমা রশিদ উপস্থাপিকা, সংগীতশিল্পী সাদিয়া আফরা, ইকবাল বাহার জাহিদ (আউট স্টাডিং কন্ট্রিবিউশন্স ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমন্টে, প্রতিষ্ঠাতা সভাপতি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন), ইভান শাহরিয়ার সোহাগ, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক প্রমুখ।

দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘আমাদের এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ মেধাবী উদ্যোক্তাদের আত্মনিভর্রশীলভাবে গড়ে তোলা।’

উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড তাদেরকে প্রদান করে।