কন্যাসন্তানের মা হলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আনন্দঘন সংবাদ অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
নতুন বছরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় অভিনেত্রী নাদিয়া তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, তিনি ও তার স্বামী আবেগঘন মুহূর্তে দাঁড়িয়ে আছেন। হাতে ধরা রয়েছে অনাগত সন্তানের আল্ট্রাসনোগ্রাফির ছবি।
ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা একটি সুন্দর কন্যাসন্তানের বাবা–মা হয়েছি (মেহরোজ নূর সানাহ)। আল্লাহ যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন এবং তার জীবনকে ইমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে ভরে দেন। আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনাদের দোয়ায় রাখবেন।’
সুখবরটি প্রকাশের পরপরই অভিনেত্রী নাদিয়ার সহকর্মী শিল্পী, শোবিজ অঙ্গনের তারকারা, নেটিজেন ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে থাকেন। একই সঙ্গে অনেকেই ছোট্ট মেহরোজ নূর সানাহর সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন