× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১১:৪৪ এএম

সর্বোচ্চ করদাতা হলেন রাশমিকা মান্দানা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১১:৪৪ এএম

বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

২০২৬ সালের শুরুতে প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়েছেন দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এর মাধ্যমে কর্ণাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

অভিনয়জগতে রাশমিকা পা রাখেন ২০১৬ সালে। ‘কিরিক পার্টি’ দিয়ে যাত্রা শুরু করে তিনি একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি তারকা খ্যাতির শীর্ষে পৌঁছান। গত বছরই রাশমিকার মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা, যা সমসাময়িক অন্য অভিনেত্রীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

কাজের প্রয়োজনে মুম্বাই ও হায়দরাবাদে বসবাস করলেও রাশমিকার শিকড় কর্ণাটকের কোদাগু জেলাতেই। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার আয় ও সম্পদের পরিমাণও দ্রুত বেড়েছে। বিলাসবহুল গাড়ির বড় সংগ্রহ গড়ে তুলেছেন তিনি। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি, রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।

রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন রাশমিকা মান্দানা। বেঙ্গালুরুতে প্রায় চার কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও রয়েছে তার একটি বিলাসবহুল আবাসন।

স্বল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেত্রী। বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন তিনি। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় চার কোটি রুপি। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, রাশমিকার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।

শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার আগেই সর্বোচ্চ কর দিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা কুড়ালেন রাশমিকা মান্দানা।

রূপালী বাংলাদেশ

Link copied!