× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:৩৩ পিএম

আমার চোখ আনন্দের অশ্রুতে ভরে উঠছে : সাফা কবির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:৩৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। বহুদিনের আলোচিত সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে এই তারকা জুটির। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের সুখবরটি নিশ্চিত করেছেন রাফসান সাবাব।

বিয়ের কিছু আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশ করে তিনি লেখেন, পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে তারা এক নতুন যাত্রা শুরু করেছেন। সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি জানান, দুজনের জীবন আজ থেকে একসাথে এগিয়ে চলার গল্পে বাঁধা পড়েছে।

এই আনন্দঘন খবরে শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি। শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন তাদের। তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের মন্তব্যটি আলাদাভাবে নজর কাড়ে নেটিজেনদের।

সাফা কবির আবেগ প্রকাশ করে লেখেন, এই দৃশ্য এতটাই সুন্দর যে চোখ ফেরানো কঠিন। তার ভাষায়, আনন্দে বুক ভরে যাচ্ছে, চোখে জমে উঠছে খুশির জল। দুই সুন্দর মানুষের এই মিলনে তিনি সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদ কামনা করেন এবং তাদের জীবনে অফুরন্ত ভালোবাসা ও শান্তি প্রার্থনা করেন।

দীর্ঘদিন ধরে দেশের বড় বড় আয়োজন ও অনুষ্ঠানে উপস্থাপনা করে রাফসান সাবাব নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কি ও স্বতন্ত্র স্টাইল দিয়ে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিনোদন জগতের দুই সফল ব্যক্তিত্বের এই নতুন পথচলা নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!