× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৪৪ পিএম

ফের বিয়ের পিঁড়িতে মধুমিতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফের বিয়ের পিঁড়িতে বসলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজ-কলমে সাত পাকে বাঁধা পড়েন তিনি।

মধুমিতার স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপ্রিয়।

বিয়েতে বাঙালি সাজে সেজেছিলেন অভিনেত্রী। লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া সারা গা, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ। বিয়ের দিন এ নায়িকা বললেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’

মধুমিতার বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ অনেকে। কনের সাজে অপরূপা মধুমিতার সঙ্গে তোলা ছবি ফেসবুকের পোস্টে শেয়ার করেন তারা।

 

৫ বছরের বেশি প্রেমের সম্পর্কে ছিলেন মধুমিতা-দেবমাল্য। গত বছরের মার্চের মাঝামাঝি অভিনেত্রী জানান, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে সাত পাকে বাঁধা পড়তে চান তারা। সে অনুযায়ী গত ১৮ জানুয়ারি বাগদান সারেন তারা। ওই দিন সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুধুই আমার’।

প্রসঙ্গত, এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। পরে তাদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন জীবনে পা রাখলেন মধুমিতা।

রূপালী বাংলাদেশ

Link copied!