× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:১৬ পিএম

নির্বাচনের আগে সোহমের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:১৬ পিএম

অভিনেতা সোহম। ছবি : সংগৃহীত

অভিনেতা সোহম। ছবি : সংগৃহীত

ভারতের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় বিতর্কে জড়ালেন অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে লক্ষাধিক টাকা ঋণখেলাপি এবং হুমকির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আরেক অভিনেতা রাজনীতিবিদ শাহিদ ইমাম, যিনি ইন্ডাস্ট্রিতে শুভম নামে পরিচিত।

মামলাকারীর অভিযোগ, ২০২১ সালে সোহম তার থেকে ৬৮ লাখ টাকা ধার নিয়েছিলেন। চুক্তি অনুযায়ী কিছু অর্থ ফেরত দিলেও বড় একটি অংশ এখনো বকেয়া রয়েছে। এমনকি টাকা ফেরত চাইলে সোহমের পক্ষ থেকে হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও শাহিদ দাবি করেছেন।

বিষয়টি নিয়ে শাহিদ ইমাম জানান, তিনি ২০২১ সালে নিজের প্রযোজনা সংস্থা 'সোনম মুভিজ' এবং সোহমের প্রযোজনা সংস্থার যৌথ উদ্যোগে 'পাকা দেখা' সিনেমার জন্য এই অর্থ বিনিয়োগ করেছিলেন। পরে তিনি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকার কারণে টাকা ফেরত চাইতে পারেননি।

২০২৩ সালে জামিনে মুক্তির পর যোগাযোগের চেষ্টা করলেও সোহম নানা অজুহাতে এড়িয়ে গেছেন। শাহিদের দাবি, বহু অনুরোধের পর মাত্র ২৫ লাখ টাকা ফেরত পাওয়া গেছে, বাকি ৪৩ লাখ টাকা এখনো বকেয়া। বাধ্য হয়ে তিনি চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ এবং পরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক সোহম চক্রবর্তী। তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। হুমকির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি টাকা ফেরত দেওয়ার কথা বারবার বলেছি। আমার কয়েকটি সিনেমা আটকে থাকায় টাকা মেটাতে দেরি হচ্ছে; কিন্তু শাহিদ আমার অবস্থাটা বুঝলেন না।’

রূপালী বাংলাদেশ

Link copied!