× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৩৩ এএম

ঈদে ১৬ ছবির রেকর্ড প্রস্তুতি : শাকিবের চ্যালেঞ্জার যখন নিশো ও সিয়াম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৩৩ এএম

ঈদের শাকিব, নিশো ও সিয়ামের দ্বৈরথ। ছবি : সংগৃহীত

ঈদের শাকিব, নিশো ও সিয়ামের দ্বৈরথ। ছবি : সংগৃহীত

আসন্ন রোজার ঈদকে কেন্দ্র করে দেশের চলচ্চিত্র পাড়ায় এখন সাজ সাজ রব। প্রেক্ষাগৃহে সারাবছর নতুন ছবির খরা থাকলেও উৎসবের এই মৌসুমে ঢাকাই সিনেমার নির্মাতা ও প্রযোজকরা কোমর বেঁধেই মাঠে নামেন। এবারের ঈদের লড়াইটা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি জমজমাট হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। কারণ মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকা দাঁড়িয়েছে ১৬-তে। এই সংখ্যা যদি অপরিবর্তিত থাকে, তবে তা ঢাকাই সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়বে।

রেকর্ড ভাঙার প্রস্তুতি: দেশের চলচ্চিত্র অঙ্গনে ঈদের জোয়ার শুরু হয়েছে বেশ আগেভাগেই। হল দখলের রাজনীতি আর প্রচারের কৌশলে এখন ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। একদিকে যেমন মেগাস্টারদের দাপট, অন্যদিকে বৈচিত্র্যময় গল্পের ভিন্নধর্মী সিনেমার সমাহার, সব মিলিয়ে দর্শকদের জন্য এবার বড় চমক অপেক্ষা করছে।

আলোচনার তুঙ্গে রয়েছে শাকিব ও নিশোর দ্বৈরথ। ঈদের বাজারে বরাবরের মতো কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান। এবার তিনি আসছেন নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে নির্মিত ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে। গ্যাংস্টার লুকে শাকিবের এই প্রত্যাবর্তন এবং তার সঙ্গে তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডুর উপস্থিতি দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

পাল্টা চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত আফরান নিশো। রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমাটি নিয়ে হাজির হচ্ছেন তিনি। কাজাখস্তানের মনোরম লোকেশনে চিত্রায়িত এই সারভাইভাল ড্রামায় নিশোর সাথে থাকছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরির মতো তারকারা। আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী নিয়ে এই ছবিটিও আলোচনার প্রথম সারিতে রয়েছে।

অ্যাকশন বনাম সাহিত্য : বৈচিত্র্যময় গল্পের লড়াই নিয়ে হাজির সিয়াম আহমেদ। অ্যাকশনপ্রেমীদের জন্য সিয়াম আসছেন ‘রাক্ষস’ নিয়ে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ আবহে নির্মিত এই সিনেমাটি বাণিজ্যিক ঘরানার ভরপুর বিনোদনের প্রতিশ্রুতি দিচ্ছে।

অন্যদিকে, যারা জীবনঘনিষ্ঠ বা সাহিত্যধর্মী সিনেমা পছন্দ করেন, তাদের জন্য তানিম নূর নির্মাণ করছেন ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই ছবিতে শরিফুল রাজ, মোশাররফ করিম ও সাবিলা নূরের অভিনয় বড় পর্দার দর্শকদের ভিন্ন স্বাদ দেবে।

তালিকায় থাকা অন্যান্য আলোচিত আরও সিনেমাও রয়েছে। শুধু বাণিজ্যিক ঘরানা নয়, এবার সামাজিক ও বাস্তবধর্মী গল্পের সিনেমাগুলোও বেশ শক্ত অবস্থানে রয়েছে। মালিক সিনেমায় সাত বছর পর পর্দা ভাগ করবেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। জীবনানন্দ দাশের অমর সৃষ্টিকে পর্দায় নতুন রূপদান করতে প্রস্তুত বনলতা সেন। এ ছাড়া চার শতকের পুরোনো যৌনপল্লির উচ্ছেদের করুণ উপাখ্যান নিয়ে হাজির রংবাজার। উপকূলীয় প্রেক্ষাপট ও জীবনসংগ্রামের গল্প নিয়ে আসছে ‘হাঙর’। এ ছাড়া অন্যান্য সিনেমার মধ্যে আরও রয়েছে ‘তছনছ’, ‘অফিসার’, ‘কাট পিস’ এবং সাইবার থ্রিলার ঘরানার ‘প্রেশার কুকার’ সিনেমাগুলোও প্রতিযোগিতায় রয়েছে।

১৬টি সিনেমার তালিকা দীর্ঘ হলেও শেষ পর্যন্ত কটি সিনেমা হলের দেখা পাবে, সেটাই এখন বড় প্রশ্ন। প্রেক্ষাগৃহের সংখ্যা সীমিত হওয়ায় বড় বাজেটের ছবিগুলোর ভিড়ে ছোট বাজেটের বা গল্পের সিনেমাগুলো কতটা জায়গা করে নিতে পারবে, তা নিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের মনে সংশয় রয়েছে। হল দখলের এই নীরব লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে, বড় তারকার ক্রেজ নাকি নির্মাণশৈলীর গুণ? এর উত্তর মিলবে ঈদের দিন।

রূপালী বাংলাদেশ

Link copied!