× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০২:৩৯ পিএম

আলভী ও তিথির ফেসবুক পেজ উধাও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০২:৩৯ পিএম

জনপ্রিয় অভিনেতা যাহের আলভী ও ইফফাত আরা তিথি। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা যাহের আলভী ও ইফফাত আরা তিথি। ছবি : সংগৃহীত

বিনোদন অঙ্গনে বইছে শোকের মাতম। আর সেই শোক মুহূর্তেই রূপ নিয়েছে চরম ক্ষোভে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাত খান ইকরার আকস্মিক আত্মহত্যা নাড়িয়ে দিয়েছে সবাইকে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিজ বাসায় ইকরার নিথর দেহ উদ্ধারের পর থেকেই আঙুল উঠছে স্বামী আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির দিকে।

মিডিয়াপাড়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। ইকরার মৃত্যুর পর সেই গুঞ্জন যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। ইকরার ঘনিষ্ঠ বান্ধবীর বিস্ফোরক দাবি, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যার চূড়ান্ত পরিণতি এই আত্মহনন।

এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি ফুঁসে উঠেছেন সাইবার জগতের যোদ্ধারাও। বিশেষ করে সাইবার স্পেশালিস্ট লাল রনির কঠোর অবস্থান এখন টক অব দ্য টাউন। ইকরার মৃত্যুর পর তিনি আলভীর পরকীয়ার প্রমাণ পেলে তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার ‘ওপেন চ্যালেঞ্জ’ জানিয়েছিলেন।

ডিজঅ্যাবল করা হয়েছে আলভীর ২৪ লাখ ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজ। সেই সঙ্গে ডিজঅ্যাবল করে দিয়েছে তিথির ৩ লাখ ২৪ হাজার ফলোয়ারের অফিশিয়াল পেজটিও।

লাল রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ক্যাপশনে লেখেন, ‘বলেছিলাম আলভীর স্ত্রীর আত্মহত্যা যদি আলভীর পরকীয়ার কারণে হয়ে থাকে, তাহলে আলভীকে নাট্যজগতের কোথাও থাকতে দেব না। খেলা মাত্র শুরু, শেষটা আরও ভয়াবহ হবে।’

লাল রনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখানেই শেষ নয়; তিথির ব্যক্তিগত আইডি এবং ইনস্টাগ্রামও লক্ষ্যবস্তুতে রয়েছে। তার ভাষ্যমতে, এমন পরিস্থিতি তৈরি করা হবে, যাতে তারা শুধু নামেই অভিনেতা-অভিনেত্রী থাকবেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো কাজ পাবেন না। তাদের কোনো নাটক বা সিরিয়াল যেন দর্শক দেখতে না পায়, সেই পথও বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইকরার মৃত্যু কি তবে বিনোদন জগতের এই ‘চর্চিত’ জুটির ক্যারিয়ারে চিরস্থায়ী যতিচিহ্ন টেনে দিল? উত্তর দেবে সময়।

রূপালী বাংলাদেশ

Link copied!