× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৪২ পিএম

বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরামের ইফতার অনুষ্ঠিত 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৪২ পিএম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

শিল্প সাংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বৃহত্তর নোয়াখালীর এমন মানুষদের নিয়ে সম্প্রতি গঠিত হয়েছে ‘বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম’। 

রোববার (২ মার্চ) রাজধানী ঢাকার মগবাজার একটি রেষ্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের আহবায়ক মুকিত জাকারিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়া উদ্দিন আলমের পরিচালনায় ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার কাজী ফারুক বাবুল, ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সালমা, ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ, সংগীতশিল্পী তানজিনা রুমা, ইয়াসমিন লাবণ্য, লিংকন হাসান, চিত্রনায়ক ও প্রযোজক আবির চৌধুরী, অভিনেতা সেলজুক তারিক, তানভীর মাসুদ , সিয়াম নাসিরসহ আরও অনেকে। এছাড়াও সংগঠনের সদস্য, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরামের আহবায়ক অভিনেতা মুকিত জাকারিয়া বলেন, ‘এই প্ল্যাটফর্মটি মূলত আমাদের বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে শুরু হয়েছে। দেশের অনেক গুণী অভিনয়শিল্পী, গীতিকার, সুরকার, চলচ্চিত্র নির্মাতা, নাট্যনির্মাতাসহ সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ রয়েছেন। যারা সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়িয়ে যাচ্ছেন তাদের শিল্পের মাধ্যমে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে থাকলে দেশের জন্য আরও বেশি কিছু দিতে পারব।’

সংগঠনের সদস্য সচিব গীতিকার ও জনপ্রিয় নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার ইচ্ছে ছিল বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের নিয়ে ভালো কিছু করার। তারই আলোকে আমাদের পথচলা শুরু হয়েছে। ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, আগামীতে আরও বেশকিছু পরিকল্পনা রয়েছে আমাদের। পাশাপাশি শিগগিরই সদস্য সংগ্রহ শুরু হবে এবং সংগঠনের পূর্নাঙ্গ কমিটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হবে। সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!