ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘ফারহানের সঙ্গে কাজ করলেই হুমকি দিতেন তিশা’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:০৮ পিএম
অভিনেতা মুশফিক আর ফারহান-তানজিন তিশা।। ছবি- সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। এ ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক সব তথ্য। মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করলেই অভিনেত্রীদের হুমকি দিতেন তানজিন তিশা বলে জানিয়েছেন সামিয়া অথৈ।

মঙ্গলবার (৩ মার্চ) নিজের ফেসবুক পেজের এক লাইভে এ তথ্য জানিয়েছেন সামিয়া অথৈ।

ফেসবুক লাইভে বলেন, ‘যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম তখন তিশা আপু ফোন দিয়ে থ্রেট দিয়েছিল যে, ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না।’

সামিয়া অথৈ বলেন, ‘শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছিলেন তিনি। কেন কাজ করব না জানতে চাইলে উত্তরে তিশা আপু বললেন, ‘ফারহান আমার জামাই হয়’। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটা এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ তিনি নিজের মধ্যে পুষে রেখেছেন কিনা জানি না।’

উল্লেখ্য, কয়েক বছর আগে অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে তানজিন তিশার একাধিকবার প্রেমের গুঞ্জন শোনা যায়। এ নিয়ে সে সময় কম সমালোচনা হয়নি।