× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৪:১৮ পিএম

সিনেম্যাটিক স্টাইলে আসছে ফজলুর রহমান বাবুর ঈদ নাটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৪:১৮ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে আসন্ন ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘সেই আমি নেই আমি’ নামের একটি একক নাটকের কাজ। নাটকটি নির্মাণ করেছেন ফয়সাল খান শুভ। প্রযোজনা করেছেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ইনফ্লুয়েন্সর খালেদ ফারহান।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ট্রেইলারটি অন্তর্জালে রিলিজ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলছে। থ্রিলার ঘরানার এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে।

নাটকটি নিয়ে পরিচালক ফয়সাল খান শুভ বলেন, গল্পটি আইডেন্টিটি ক্রাইসিস বা নিজের ভেতরকার সত্তাকে হারানোর গল্প। আমরা চেয়েছি দর্শকদের এমন একটি থ্রিলার উপহার দিতে, যা তাদের ভাবাবে এবং শেষ পর্যন্ত আটকে রাখবে। ভিজ্যুয়াল এবং কালার গ্রেডিংয়ের দিক থেকেও আমরা সিনেম্যাটিক ফিল দেওয়ার চেষ্টা করেছি।

জানা গেছে, আসন্ন ঈদ আয়োজনে আগামী ২১শে মার্চ ‘জলসা বাংলা’ ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

Link copied!