× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৩:৪৩ পিএম

ঈদে আসছে জমজমাট ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৩:৪৩ পিএম

ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’। ছবি: রূপালী বাংলাদেশ

ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’। ছবি: রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতরে দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে জমজমাট ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’। গানটি প্রকাশ পাচ্ছে চাঁদ রাতে।

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামজ ভাইয়ের কথা, প্রাণবন্ত সুর ও কণ্ঠ মিলিয়ে তৈরি করা হয়েছে আইটেম ঘরানার এই গানটি, যা তরুণ প্রজন্মসহ সব শ্রোতার কাছেই আলাদা আবেদন তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গানটির সংগীতায়োজনে ছিলেন শোভন রায়।

গানটির ভিডিওতেও রয়েছে চমক। এতে অভিনয় করেছেন বিনোদন জগতের জনপ্রিয় দুই মুখ। একজন প্রাঙ্ক কিং অভিনেতা খ্যাত শান্ত এবং অন্যজন আলোচিত মডেল অবন্তিকা রহমান। নাচ, গ্ল্যামার ও মনোমুগ্ধকর সেটে চিত্রায়িত ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রোহান বিল্লাল এবং ডিওপি হিসেবে কাজ করেছেন ইয়াসিন বিন আরিয়ান। গান-ভিডিওতে বিশেষ আকর্ষন হিসেবে আছে সময়ের জনপ্রিয় র‌্যাপার মি. রিজান।

গানটি নিয়ে উচ্ছ্বসিত হয়ে সামজ বলেন, আধুনিক সংগীত, র‌্যাপ, আকর্ষণীয় কোরিওগ্রাফি এবং চমৎকার চিত্রায়ণের সমন্বয়ে গানটি তৈরি করা হয়েছে। ঈদের উৎসবমুখর পরিবেশে গানটি সবার মধ্যে নতুন আমেজ ছড়িয়ে দেবে বলে আমি আশা প্রকাশ করছি।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটির ভিডিও ঈদের আগের দিন (চাঁদ রাতে) প্রকাশ করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

রূপালী বাংলাদেশ

Link copied!