× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:৪৬ পিএম

পর্দার আড়ালের গল্প নিয়ে প্রথমবার টিভিতে চিত্রা জহির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক চিত্রা জহির প্রথমবারের মতো হাজির হচ্ছেন টেলিভিশন অনুষ্ঠানে। দীর্ঘদিন পর এই উপস্থিতিতে তার অভিনয় জীবন ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প উঠে আসবে দর্শকের সামনে।

জানা গেছে, জনপ্রিয় অনুষ্ঠান ‘অনেক সাধের ময়না’-তে খ্যাতিমান সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন তিনি। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে। 

চিত্রা জহিরের অভিনয়জীবনের সূচনা কলকাতায়, নির্মাতা রাজেশ তরফদার–এর হাত ধরে। পরে পরিচালক এহতেশাম–এর ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় তার অভিষেক ঘটে।

অভিনয় জীবনে তিনি ‘আজান’, ‘তোমার আমার’, ‘শাদী’, ‘রাজা এলো শহরে’, ‘বন্ধন’ এবং ‘গোধূলির প্রেম’সহ বেশ কয়েকটি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেন। স্বল্প সময়ের ক্যারিয়ারে মাত্র নয়টি চলচ্চিত্রে কাজ করলেও তার উপস্থিতি দর্শকমনে আলাদা ছাপ রেখে যায়।

অভিনয়ের সূত্রেই প্রযোজক-পরিচালক কাজী জহিরের সঙ্গে পরিচয়, যা পরবর্তীতে পরিণত হয় দাম্পত্য জীবনে। বিয়ের পর তিনি ‘চিত্রা জহির’ নামেই পরিচিতি লাভ করেন।

অভিনয় থেকে সরে এসে পরবর্তীতে প্রযোজনায় মনোনিবেশ করেন তিনি। তার প্রতিষ্ঠিত ‘চিত্রা ফিল্মস’ ব্যানারে নির্মিত হয়েছে ‘নয়ন তারা’, ‘ময়না মতি’, ‘অবুঝ মন’, ‘চাষীর মেয়ে’, ‘বধূ বিদায়’ ও ‘আমার স্বপ্ন’সহ বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র।

রূপালী বাংলাদেশ

Link copied!