× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৪:৫৪ পিএম

তারকাদের অজানা গল্প নিয়ে ‘বিনোদন আড্ডা’তে রাজু আহমেদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৪:৫৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

তারকাদের জীবন মানেই কি শুধুই লাইট, ক্যামেরা আর অ্যাকশন! পর্দার এই ঝলমলে আলোর পেছনেও লুকিয়ে থাকে ঘাম, কান্না আর না-বলা অনেক গল্প। তারকাদের জীবনের এমন সব অজানা দিক ও অব্যক্ত অনুভূতিগুলোকেই এবার সরাসরি দর্শকের সামনে নিয়ে আসছে কালবেলার সাপ্তাহিক আয়োজন ‘বিনোদন আড্ডা’।

সাংবাদিক ও উপস্থাপক রাজু আহমেদের সাবলীল সঞ্চালনায় এই বিশেষ আয়োজনে অংশ নেবেন দেশের চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের জনপ্রিয় সব তারকা। এখানে তারা খোলামেলা আড্ডার মাধ্যমে নিজেদের ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত নানা সংগ্রাম, সাফল্য এবং ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাইয়ের গল্প শেয়ার করবেন।

‘বিনোদন আড্ডা’ শুধু গতানুগতিক কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বরং এটি তারকাদের জীবনের অজানা অধ্যায়গুলো তুলে ধরার একটি ভিন্নধর্মী প্রয়াস। দর্শকরা এই আয়োজনের মাধ্যমে তাদের প্রিয় তারকাদের একদম কাছ থেকে জানার ও বোঝার সুযোগ পাবেন।

কালবেলার বিনোদন পেজে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। নিয়মিত এই আয়োজনে ভিন্ন ভিন্ন তারকা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং দর্শকদের শোনাবেন তাদের জীবনের নানা অজানা গল্প।

রূপালী বাংলাদেশ

Link copied!