× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১০:৫০ এএম

ভোটের ময়দান কাপাচ্ছেন ‘মহাগুরু’ বনাম ‘টলি-কুইন’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১০:৫০ এএম

মিঠুন চক্রবর্তী ও কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

মিঠুন চক্রবর্তী ও কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই চড়ছে রাজনীতির পারদ। তবে এবারের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছে টালিপাড়ার দুই মহাতারকার উপস্থিতি। একদিকে বিজেপির হয়ে ভোট ময়দান কাঁপাচ্ছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী, অন্যদিকে তৃণমূলের হয়ে প্রচারের হাল ধরেছেন টালিউড কুইন কোয়েল মল্লিক। রাজনীতির এই লড়াইয়ে পর্দার নায়ক-নায়িকাদের উপস্থিতি সাধারণ ভোটারদের মাঝে তৈরি করেছে চরম উন্মাদনা

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে দেখা গেল দুই বিপরীত রাজনৈতিক শিবিরের দুই উজ্জ্বল নক্ষত্রের দাপট।

তৃণমূলের হয়ে কোয়েলের রোড শো : বিনপুরে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো-তে অংশ নেন কোয়েল মল্লিক। সম্প্রতি ঘাসফুল শিবিরে যোগ দেওয়া এই অভিনেত্রীকে একনজর দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রচার চলাকালে শাসক দলের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিরোধী শিবিরের কড়া সমালোচনা করেন তিনি।

বিজেপির হয়ে মিঠুনের গর্জন : কোয়েলের প্রচারের রেশ কাটতে না কাটতেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর সমর্থনে জনসভায় হাজির হন মিঠুন চক্রবর্তী। হুডখোলা গাড়িতে চড়ে ‘মহাগুরু’ যখন সভাস্থলে পৌঁছান, তখন চারদিকে জয় শ্রীরাম ধ্বনি আর উন্মাদনা ছড়িয়ে পড়ে। সভা থেকে তৃণমূলের কড়া সমালোচনা করে পরিবর্তনের ডাক দেন এই মেগাস্টার।

মিঠুন বনাম কোয়েল : এক নতুন লড়াই
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিনপুরে কোয়েল মল্লিকের জনসমর্থনের পাল্টায় গোপীবল্লভপুরে মিঠুন চক্রবর্তীকে নামিয়ে বিজেপি কার্যত এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। একদিকে কোয়েলের সতেজ ও আবেগী প্রচার, অন্যদিকে মিঠুনের অভিজ্ঞ ও ধারালো রাজনৈতিক বক্তব্য- সব মিলিয়ে টালিপাড়ার এই বিভাজন এখন পশ্চিমবঙ্গের আলোচনার কেন্দ্রে।

৪ মে চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষা
২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেলেও আগামী ৪ মে’র দিনটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ (গণনার দিন হিসেবে)। সময় যত এগোচ্ছে, প্রচারের কৌশল তত পাল্টাচ্ছে দুই দলই। রুপালি পর্দার গ্ল্যামার আর রাজনীতির কঠিন লড়াই- এ দুইয়ের মিশেলে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন এক ঐতিহাসিক রূপ নিতে চলেছে।

শেষ পর্যন্ত জঙ্গলমহলের সাধারণ মানুষের রায় কার দিকে যায়—কোয়েলের তৃণমূলের দিকে নাকি মিঠুনের বিজেপির দিকে, তা দেখার জন্য মুখিয়ে আছে পুরো ভারত।

রূপালী বাংলাদেশ

Link copied!