× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:২২ পিএম

শুভমিতা ও শরীফের ‘পাশাপাশি’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শরীফ দীর্ঘদিন ধরেই গান করছেন। ক্যারিয়ারের শুরুতে একক গান করলেও সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন দেশ ও দেশের বাইরের কয়েকজন খ্যাতিমান শিল্পীর সঙ্গে দ্বৈতগান করে। তারই ধারাবাহিকতায় কলকাতার শুভমিতার সঙ্গে এবার ‘পাশাপাশি’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন শরীফ।

গানটির গীতিকার ও সুরকার আসাদ আফজাল, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আসিফ ইসলামের নির্দেশনায় নান্দনিক ভিডিও আকারে ‘তিন তার’ এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। ‘পাশাপাশি’ গানে মডেল হয়েছেন শরীফ ও রিকা, গানটির চিত্রায়ণ হয়েছে শ্রীমঙ্গল। গানটির সার্বিক তত্বাবধানে ছিলেন হাবিব মোস্তফা।

কণ্ঠশিল্পী শরীফ বলেন, ‘শুভমিতার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। ‘দৃষ্টিহীন’ গানটি শ্রোতারা ভালভাবে গ্রহণ করায় ‘পাশাপাশি’ গানের জন্ম। আমি আমার সবটুকু উজার করে গানটি গেয়েছি। শুভমিতা দিদিকে ধন্যবাদ জানাই তার স্বভাবসূলভ মনোমুগ্ধকর গায়কী দিয়ে গানটিকে অনন্য সুন্দর করে তোলার জন্য। আশা করি, বরাবরের মত এবারও গানটির প্রতি শ্রোতাদের ভালবাসা অটুট থাকবে, যা আমাকে সুরের আকাশে নিজস্ব একটা অবস্থান তৈরি করতে সাহায্য করবে।’

গীতিকার ও সুরকার আসাদ আফজাল তার অভিমত ব্যক্ত করে জানান, শরীফ আমার কাছে সবসময় একজন গুণী শিল্পী, আমার কথা ও সুরে শরীফ ও শুভমিতার গাওয়া এটি দ্বিতীয় গান। আমি অনেক আনন্দিত যে আমার সৃষ্টি করা বেশ ভালো কয়েকটি গান এর আগেও শরীফ দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পীদের সঙ্গে গেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বলিউডের অন্বেষা দত্ত, কলকাতার শুভমিতা ও বাংলাদেশের ন্যান্সিসহ আরও অনেকে। শরীফের জন্য আরো অনেক গান করব।’

নির্মাতা আসিফ ইসলামের সঙ্গে শরীফের এটি চতুর্থ মিউজিক ভিডিও নির্মাণ। আসিফ ইসলাম বলেন, ‘শিল্পী শরীফের সঙ্গে আমার প্রথম কাজ লন্ডনে ২০১৬ সালে, এর পর বাংলাদেশে এসে চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু এর মাঝেও সময় বের করে শরীফের সঙ্গে গত ১০ বছরে মোট ৫ টি মিউজিক ভিডিও নির্মাণ করেছি। আরও একটি গানের এডিটিং চলছে। শরীফের গানের কথা ও সুর সবসময় একটু ভিন্ন রকম, তাই আমার আগ্রহ একটু বেশি। আশা করি, দর্শকরা এই মিউজিক ভিডিওতে এই গানের পূর্ণতা দেখতে পারবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!