ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিশোকে পেছনে ফেলে এগিয়ে শাকিব খান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৪:৫১ পিএম
শাকিব খান ও আফরান নিশো। ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় ধরে একচেটিয়া ঢালিউড রাজত্ব করছেন কিং খান খ্যাত চিত্রতারকা শাকিব খান। তার ক্যারিয়ারের বয়স আড়াই দশকের বেশি। জনপ্রিয়তায় শাকিবের ধারে কাছে নেই কেউ। তবুও বিভিন্ন সময় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হয়েছে একাধিক নায়ককে। শেষ পর্যন্ত ধারাবাহিকতা রাখতে পারেননি কেউ। সম্প্রতি অনেকে শাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন আফরান নিশোকে।

জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে তো জনপ্রিয়তা যাচাইয়ে জরিপ চালাচ্ছেন শাকিব-নিশোকে নিয়ে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, অভিনেতা হিসেবে কাকে ভোট দেবেন? এই প্রতিবেদন লেখাকালীন ওই জরিপে দেখা গেছে শাকিবের জনপ্রিয়তা ৭১% এবং নিশোর ২৯%।

জরিপে শাকিব খানের ধারে কাছে নেই আফরান নিশো৷ সর্বোচ্চ ব্যবধানে এগিয়ে আছেন সেরা নায়ক খ্যাত শাকিব খান।

বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন রকস্টার সিনেমা নিয়ে। এতে অভিনেতাকে দেখা যাবে রকস্টারের ভূমিকায়। তার বিপরীতে আছেন সাবিলা নূর। আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে সিনেমাটি। 

অন্যদিকে, গেল রোজার ঈদে নিশোকে দেখা গেছে দম সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি।