× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৯:১৯ পিএম

কারাগারের দেওয়ালের লেখা দেখেই জীবন পরিবর্তন অভিনেতা সিদ্দিকের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৯:১৯ পিএম

অভিনেতা সিদ্দিক। ছবি : সংগৃহীত

অভিনেতা সিদ্দিক। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগ শেষে ফিরছে এক নতুন মানুষ হয়ে। এই দীর্ঘ পথচলায় তিনি খুঁজে পেয়েছেন আত্মশুদ্ধির এক ভিন্ন দিগন্ত। গত ১৮ মার্চ তিনি মুক্তি পেয়েছেন।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন তার জীবনের এই ব্যতিক্রমী অধ্যায়।

সিদ্দিক বলেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তারের পর টানা ১০ মাস ২২ দিন কারাগারে কাটান তিনি। তবে এই সময়টিকে তিনি শুধুমাত্র বন্দিদশা হিসেবে দেখেননি বরং এটিকে নিজের ভেতরে পরিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। তার ভাষায়, ‘জেলে গেলে মানুষ অনেক কিছু ভাবার সুযোগ পায়। আগে দ্বীনের কাজে তেমন মনোযোগী ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।

কারাগারের দেওয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ এই বাক্যটি তার মনে গভীর রেখাপাত করে। সিদ্দিকের মতে, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছে, আর সেই নিরাপত্তার ভেতরেই তিনি খুঁজে পেয়েছেন নিজের আলোর পথ।

কারাবন্দি জীবন তার সৃজনশীলতাকে থামিয়ে রাখতে পারেনি। বরং এই সময়েই তিনি লিখে ফেলেছেন ১৫টি নাটক এবং ৩টি চলচ্চিত্রের গল্প। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও রচনা করেছেন।

তবে মুক্তির পরও কারাজীবনের মানসিক অভিঘাত পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেতা। তিনি জানান, এখনো শারীরিক ও মানসিকভাবে সেই নিয়ন্ত্রিত জীবনের প্রভাব অনুভব করেন। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং কারাগারে লেখা সৃষ্টিগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

কারাগারের অন্ধকার থেকে আত্মিক আলোর পথে সিদ্দিকুর রহমানের এই যাত্রা যেন এক ভিন্ন জীবনের গল্প, যেখানে বন্দিত্বই হয়ে উঠেছে আত্ম-অন্বেষণের দরজা।

রূপালী বাংলাদেশ

Link copied!