× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:৫৮ পিএম

বিশ্বমঞ্চে সাদের ‘অ্যানি’: সিরিজ উৎসবে বাংলাদেশের ঐতিহাসিক অভিষেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:৫৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের হাত ধরে বিশ্ব সিরিজের আঙিনায় পা রাখল বাংলাদেশ। পাঁচ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে সাদ ফিরলেন তাঁর নতুন নির্মাণ ‘অ্যানি’ নিয়ে। বাংলাদেশের প্রথম সিরিজ হিসেবে এটি জার্মানির কোলনে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’ এ ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে।

আগামী ৯ জুন উৎসবের “উইমেন ইন সিরিজ” বিভাগে মিনিসিরিজটি প্রদর্শিত হবে। ‘সেরিয়েনক্যাম্প’ জার্মানির প্রথম ও অন্যতম প্রভাবশালী উৎসব, যা শুধুমাত্র সিরিজকেন্দ্রিক কাজের জন্য নিবেদিত।

ডিস্টোপিয়া ঘরানার এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে ২৭ বছর বয়সী নার্স অ্যানিকে কেন্দ্র করে। এক অদ্ভুত ভাইরাসে আক্রান্ত হয়ে যখন পুরুষরা নারীদের প্রতি চরম ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে, সেই ‘হেইট প্যান্ডেমিক’ এর মধ্যে অ্যানি এক নৃশংস হামলার শিকার হয়। নিজের ভেতর ও বাইরের পুঞ্জীভূত ঘৃণা আর সহিংসতার বিরুদ্ধে অ্যানির লড়াই এবং প্রতিশোধের গল্পই ফুটে উঠেছে এই ‘চেম্বার ড্রামায়’।

সিরিজটির ভাবনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাদ নিজেই। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন ও ফারহানা মিঠু।

রূপালী বাংলাদেশ

Link copied!