× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রে জায়েদ খানের অতিথি সজল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৫৫ পিএম

জায়েদ খান ও সজল। ছবি : সংগৃহীত

জায়েদ খান ও সজল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর বিভিন্ন পর্বে অতিথি হয়েছেন দুই বাংলার শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা। সেই ধারাবাহিকতায় এবার জায়েদ খানের অতিথি হলেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

এ প্রসঙ্গে জায়েদ খান রূপালী বাংলাদেশকে বলেন, ‘প্রথমবার একসঙ্গে আমরা মুখোমুখি হয়েছি। সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। তার ‘কন্যা’ গানের সঙ্গে আমরা একসঙ্গে পারফর্ম করেছি। অনেক অজানা কথা ভাগ করেছেন। আশা করি, বরাবরের মতো এবারের পর্বও দর্শক পছন্দ করবেন।’

জানা গেছে, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে এসে সজল তার অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেছেন। নতুন এই পর্বটি আগামী শুক্রবার (০৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮ টায় প্রচারিত হবে ঠিকানা-তে।

রূপালী বাংলাদেশ

Link copied!