ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বিবাহিত পুরুষদের নিয়ে যা বললেন অভিনেত্রী প্রভা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১২:০১ এএম
সাদিয়া জাহান প্রভা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিকমাধ্যমে তিনি নিয়মিত সক্রিয় থাকেন। শেয়ার করেন নিজের নানা অভিজ্ঞতা ও অনুভূতি।

এবার এক ভিডিও বার্তায় তিনি মেয়েদের উদ্দেশে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন।

ভিডিও বার্তায় প্রভা মেয়েদের উদ্দেশে বলেন, মেয়েরা যেন কোনোভাবেই যেন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ায়।

প্রভা বলেন, মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি—যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলে বলুক, ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না।

এই অভিনেত্রী বলেন, বিশ্বাস করে যদি এরকম কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবে না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই সে ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।

প্রভা জানান, তিনি নিজেও কিছুদিন আগে এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।

সেটার উদাহরণ টেনে তিনি বলেন, ‘তোমাদের অনেক কথা শুনতে হবে। কিছুদিন আগে আমাকেও এমন কথা শুনতে হয়েছে। আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে—এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি, ‘আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা।’ এখন সে লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো।’