ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার এক দেশ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ১১:৪২ পিএম
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন অনুভূত হয় ভারতের রাজধানীর আশপাশেও।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪ মিনিটে (ভারতীয় সময়) ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা যায়। 
 
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির  উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে।

জানা যায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। বিশেষ করে হিন্দুকুশ অঞ্চল অত্যন্ত সক্রিয় ভূকম্পন অঞ্চলের মধ্যে পড়ে। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় দেশটি প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

এর আগে গতকাল  শুক্রবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশেও অন্তত পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে।