× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০১:৪৩ পিএম

তৌহিদ আফ্রিদির বিয়ের গুঞ্জন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০১:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই খোঁজ নেই কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির। সম্প্রতি দীঘির সঙ্গে প্রেমের গুঞ্জনে নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তারই মধ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) রাত থেকেই রটেছে আফ্রিদির বিয়ের খবর।

সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির। ছবিগুলো বিয়ের। যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি-রাইসা।

অনেকদিন ধরেই রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না।

তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও উত্তর পাওয়া যায়নি।

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে, দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে এবং রাইসার সঙ্গেই আত্মগোপনে আছেন আফ্রিদি। 

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!