× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৭:০৮ পিএম

ক্ষমা চাইতে স্বাগতাকে আরও এক লিগ্যাল নোটিশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৭:০৮ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী জিনাত সানু স্বাগতাকে বিতর্কিত মন্তব্যের জন্য আবারও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।

ঢাকা বারের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের মাধ্যমে সংগঠনটির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক নোটিশটি পাঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টুডেন্টস ফর সভারেন্টির যুগ্ম আহ্বায়ক মুহম্মদ ইয়াকুব মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে নোটিশের কথা জানানো হয়।

নোটিশে বলা হয়, লিভ টুগেদার বিষয়ক বক্তব্য প্রত্যাহার পূর্বক তিন কার্যদিবসের মধ্যে অভিনেত্রী স্বাগতাকে ক্ষমা চেয়ে গণমাধ্যমে বিবৃতি প্রকাশ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সদ্য বিদায়ী বছরের ২৮ ডিসেম্বর আরিফুল খবির নামক একজন ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরী স্বাগতার বক্তব্যের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।

আরবি/এস

Link copied!