× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:৪৫ পিএম

জানা গেল অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুর কারণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটকপাড়ার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে শাহবাজ সানীর। তরুণ এই অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শাহবাজ সানীর মৃত্যর খবর জানিয়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক পেজে লেখেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।

তিনি লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

তার এই অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছেও আশার পর’ নাটক দিয়ে শোবিজে তার যাত্রা শুরু হয়েছিল।

অল্প সময়েই অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের প্রিয় হয়ে উঠেছিলেন শাহবাজ সানী এবং নির্মাতাদের আস্থাও অর্জন করেন। চরিত্রাভিনেতা হিসেবে কাজ শুরু করলেও তিনি কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়, যা পরিচালনা করেছিলেন গোলাম কিবরিয়া ফারুকী।

আরবি/এসবি

Link copied!