হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা তানিন সুবহার মৃত্যুর গুজব। এ খবর দ্রুতই চলচ্চিত্রপাড়াসহ সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তানিন সুবহা মারা যাননি।
তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তানিনের অবস্থা মুমূর্ষু হলেও মারা যাওয়ার খবরটি সঠিক নয়।
গত ২ জুন থেকে এখন পর্যন্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন এই চিত্রনায়িকা।
এ প্রসঙ্গে আজ রোববার (৮ জুন) দৈনিক রূপালী বাংলাদেশকে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য-চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি বলেন, আমি বিকেল থেকেই হাসপাতালে আছি।

ফেসবুকে যে মৃত্যুর খবর ছড়িয়ে গেছে তা সঠিক নয়। ডাক্তার এখনও কোনো ঘোষণা দেয়নি। তবে তানিন সুবহার ব্রেইন কাজ করছে না।
তিনি আরও বলেন, কিন্তু হার্ট এখনও চলছে, সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।
মডেলিং দিয়ে তানিনের ক্যারিয়ার শুরু। এরপর নাম লেখান নাটকে। পরবর্তীতে চলচ্চিত্রে অভিষেক হয়। এ পর্যন্ত বেশকিছু সিনেমা ও নাটকে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন একটি পার্লার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন