× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ১১:৪৯ পিএম

আমিও একজন লোকাল রেমিট্যান্স যোদ্ধা : আসিফ আকবর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ১১:৪৯ পিএম

প্রখ্যাত কন্ঠশিল্পী আসিফ আকবর। ছবি - সংগৃহীত

প্রখ্যাত কন্ঠশিল্পী আসিফ আকবর। ছবি - সংগৃহীত

আসন্ন মালদ্বীপ কনসার্টের ঘোষণা দিতে গিয়ে নিজেকে একজন লোকাল রেমিট্যান্স যোদ্ধা দাবি করলেন ‘বাংলা গানের যুবরাজ’খ্যাত কন্ঠশিল্পী আসিফ আকবর।

আগামী ৮ আগস্ট মালদ্বীপে অনুষ্ঠিত হবে তার একক ওপেন এয়ার কনসার্ট, সঙ্গে থাকবে তার দীর্ঘদিনের ব্যান্ড ‘দ্য এ টিম’। এই আয়োজন ঘিরে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

আসিফের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে সম্প্রতি মালদ্বীপ থেকে ঢাকায় আসেন দুই প্রমোটার- মোহাম্মদ রাইদ ও আহমেদ শামিন। এই প্রেক্ষিতেই আসিফ নিজের রেমিট্যান্স যোদ্ধা পরিচয় তুলে ধরেন। 

চুক্তি স্বাক্ষরের পর প্রমোটারদের সঙ্গে আসিফ। ছবি - সংগৃহীত

তিনি বলেন, ‘হিসেব  করলে দেখা যায় আমার শো দেশের বাইরেই বেশী হয় এবং হবে। সেই হিসেবে আমিও একজন লোকাল রেমিটেন্স যোদ্ধা।’

শুধু কনসার্ট নয়, এই আয়োজনকে ঘিরে আসিফের দৃষ্টিতে এটা হবে প্রবাসীদের বড় এক সাংস্কৃতিক মিলনমেলা। তার ভাষায়, ‘আশা করছি এই কনসার্টের মাধ‍্যমে মালদ্বীপ প্রবাসীদের বিশাল একটা মিলনমেলা ঘটবে।’

নিজের গান, ভক্ত এবং দেশের বাইরে বাংলা সংগীতের বিস্তারে বিশ্বাসী আসিফ জানিয়ে রাখলেন,  মালদ্বীপে এবার শ্রোতাদের জন্য থাকছে বিশেষ কিছু। 

নিজ ব্যান্ড ‘দ্য এ টিম’- এর সঙ্গে আসিফ। ছবি - সংগৃহীত

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মালদ্বীপে খুব ভাল একটা কনসার্ট করার অপেক্ষায় আছি। সকল মালদ্বীপ প্রবাসী ভাইদের জন‍্য শুভকামনা। ভালবাসা অবিরাম…’

দেশের বাইরে শো করে বিদেশি মাটিতে গান শোনানোকে কেবল বিনোদন নয়, এক ধরনের দায়িত্ব হিসেবেই দেখছেন আসিফ। আর সে দায়িত্ব নিয়েই নিজেকে রেমিট্যান্স যোদ্ধা বলার সাহস দেখিয়েছেন বাংলা গানের এই অদম্য কণ্ঠ।

রূপালী বাংলাদেশ

Link copied!