× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৬:৫৪ পিএম

জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৬:৫৪ পিএম

আদালতে  অভিনেত্রী শমী কায়সার। ছবি- সংগৃহীত

আদালতে অভিনেত্রী শমী কায়সার। ছবি- সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১০ আগস্ট) বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। তবে সোমবার (১১ আগস্ট) জামিনের বিষয়টি প্রকাশ পায়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরার আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার অন্তর্গত এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালায়। ওই সময় টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

পরে ২২ আগস্ট জুবায়ের থানায় গিয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। শমী কায়সারও ওই মামলার আসামি ছিলেন।

গত ৫ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উত্তরার সেক্টর-৪-এর বাসা থেকে আটক করে। পর দিন তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে, গত ৮ ডিসেম্বর হাইকোর্ট অন্য একটি মামলায় তাকে তিন মাসের জামিন দেন। তবে ১২ ডিসেম্বর আপিল বিভাগ সেই জামিনের আদেশ স্থগিত করে।

রূপালী বাংলাদেশ

Link copied!