× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৫১ পিএম

ডাকসু জাতীয় নির্বাচনের আগাম সংবাদ: জয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৫১ পিএম

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ছবি- সংগৃহীত

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ছবি- সংগৃহীত

ডাকসু শুধু ডাকসু নয়, জাতীয় নির্বাচনের আগাম সংবাদ বলে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে শাহরিয়ার নাজিম জয় লিখেন, ডাকসু নির্বাচনের ফলে ভবিষ্যতের অনেক ইঙ্গিত প্রকাশ পাবে। ডাকসু শুধু ডাকসু নয়, জাতীয় নির্বাচনের আগাম সংবাদ। ভোটগ্রহণ থেকে ফল সবকিছুই হবে ভবিষ্যতের বড় অংক। শুভকামনা।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন রয়েছেন।

ভোটার তালিকা অনুযায়ী, এবার মোট ভোট দেবেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়াবেন, তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!