× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১২:৫৮ পিএম

‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১২:৫৮ পিএম

জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। ছবি : সংগৃহীত

জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। ছবি : সংগৃহীত

নতুন করে বিতর্কে জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। এক লাইভ কনসার্টে প্রকাশ্যেই শ্রোতাদের অশালীন পরামর্শ দিয়ে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এ গায়ক। 

সম্প্রতি দিল্লির এক কনসার্টে পারফর্ম করছিলেন হানি সিং, নানকু এবং করুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুষ্ঠানের একটি ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝেই উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে আপত্তিকর ও অশ্রাব্য শব্দ ব্যবহার করছেন হানি। দিল্লির কনকনে শীতের প্রসঙ্গ টেনে তিনি দর্শকদের বলেন, ‘উফফ, দিল্লিতে কী দারুণ ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গম করার মজাই আলাদা।’

জনাকীর্ণ অনুষ্ঠানে এই ধরনের খোলামেলা ও অশালীন মন্তব্যে রীতিমতো হতবাক উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটিজেনরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নিন্দার ঝড়। 

কেউ কেউ হানি সিংকে ‘বুড়ো’ বয়সে ‘ভিমরতি’ বলে কটাক্ষ করেছেন। এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এতটাই অশ্রাব্য মন্তব্য যে, পরিবারের কারো সামনে ভিডিওটি দেখার উপায় নেই।’ আবার একাংশ হানির এই আচরণকে সস্তা প্রচার পাওয়ার কৌশল হিসেবেও দেখছেন।

ক্যারিয়ারের শুরুতে ভাঙড়া সংগীতের মাধ্যমে পরিচিতি পেলেও ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো হিট সিনেমার গানে কণ্ঠ দিয়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী হয়ে ওঠেন হানি সিং। খ্যাতির তুঙ্গে থাকাকালে মাদকাসক্তি এবং মানসিক অবসাদের কারণে দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। রিহ্যাবে কাটিয়ে সুস্থ হয়ে গত বছরই ফিরছেন চেনা ছন্দে। 

রূপালী বাংলাদেশ

Link copied!