ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিমানের ভেতরেই ঘনিষ্ঠ হয়েছিলেন হৃতিক-কারিনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:১৫ পিএম
হৃতিক রোশন ও কারিনা কাপুর। ছবি : সংগৃহীত

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি থাকে না। আর সেটি যদি হয় প্রেম-বিয়ে নিয়ে, তাহলে তো কথাই নেই। তারকাদের প্রেম-বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার ভারতের একটি প্রসিদ্ধ ম্যাগাজিনে উঠে এসেছিল, বিয়ের আগে কারিনা কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছিলেন হৃতিক রোশন।

কী ঘটেছিল সে সময়ে?

একসময়ের অন্যতম আলোচিত জুটি ছিলেন হৃতিক ও কারিনা। একসঙ্গে বহু ছবিতে দেখা গিয়েছিল তাদের। সেই সূত্রেই সে সময় অনেকেরই ধারণা ছিল, তারা বুঝি সম্পর্কে রয়েছেন। এমনকি তাদের নাকি ঘনিষ্ঠ অবস্থায় কোনো এক বিমানে দেখা গিয়েছিল।

সেই খবর ছাপা হয় ভারতের একটি প্রসিদ্ধ ম্যাগাজিনে। সেই খবর প্রকাশ্যে আসার পরে কী বলেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন?

এত বছর পরও এই আলোচনা এখনো অনেকে করেন। সে সময়ে রাকেশ বলেছিলেন, যিনি এই খবর লিখেছিলেন, তিনি জানতেন না লন্ডনে একটি ছবির শুটিং করার জন্য গিয়েছিলেন হৃতিক ও কারিনা। সেই শুটিংয়ে আমিও সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। সুতরাং, পুরো খবরটাই যে ভুয়া, তা এর থেকেই প্রমাণিত হয়।
 
তার পরে এ বিষয়ে মুখ খুলেছিলেন নায়ক নিজেও। তিনি জানিয়েছিলেন, তার স্ত্রী এবং পরিবারের সবাই তাকে অত্যন্ত বিশ্বাস করেন। তাই এসব ভুয়া খবরকে কোনো গুরুত্ব দেবেন না। বরং সে সময়ে কারিনার জন্য খারাপ লাগার কথা জানিয়েছিলেন হৃতিক।