× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:১৬ পিএম

কারিনা কাপুরের ভিডিও ভাইরাল, ব্যাপক সমালোচনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:১৬ পিএম

কারিনা কাপুর খান। ছবি : সংগৃহীত

কারিনা কাপুর খান। ছবি : সংগৃহীত

অন্তর্জালে ফের আলোচনার কেন্দ্রবিন্দু বলিউড তারকা কারিনা কাপুর খান। কাপুর পরিবারের উত্তরসূরির একটি ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

কারিনা কাপুরের কয়েক সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওটি ঘিরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

জানা যায়, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ম্যাচে স্বামী সাইফ আলি খানের দল ‘কলকাতা টাইগার্সকে’ সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কারিনা কাপুর। সঙ্গে ছিলেন তাদের দুই সন্তান তৈমুর ও জেহ। একই অনুষ্ঠানে ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিং ও তার স্বামী দীপক চৌহানও ছিলেন।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, সাইফকে ঘিরে ছবি তোলার মুহূর্তে কারিনা কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছেন। তবে পরিস্থিতি বুঝে সাইফ আলি খান নিজেই কারিনাকে পাশে ডেকে সবাইকে নিয়ে একসঙ্গে ছবি তোলেন।

তবে ততক্ষণে ভিডিওটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শুরু হয় তর্ক-বিতর্ক।

কারিনার ভিডিও ঘিরে নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা কথা বলেছেন। কেউ বলছেন, কারিনার মুখভঙ্গি ও শরীরী ভাষায় ছিল অনাগ্রহ বা অহংকারের ইঙ্গিত।

আবার কেউ বলছেন, তিনি সংক্ষিপ্ত হাসি দিয়ে সৌজন্য দেখিয়েছেন এবং জনসমাগমে ব্যক্তিগত পরিসর বজায় রাখাটা স্বাভাবিক।

কয়েক সেকেন্ডের ভিডিও থেকে পুরো পরিস্থিতি বোঝা যায় না, এমন মতও এসেছে সমর্থকদের কাছ থেকে।

যদি এ বিষয়ে বরাবরের মতো এখনো কোনো মন্তব্য করেননি কারিনা কাপুর। একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।

Link copied!