× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০২:২২ পিএম

শেফালির শেষ চিহ্ন বিসর্জন করে দিলেন তার স্বামী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০২:২২ পিএম

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ছবি - সংগৃহীত

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ছবি - সংগৃহীত

‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। স্ত্রীর বিদায়ে ভেঙে পড়েছেন স্বামী পরাগ ত্যাগী। মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে শেফালির শেষকৃত্যের পর সাগরের জলে স্ত্রীর অস্থিভস্ম ভাসিয়ে দেন তিনি। সেসময় কাঁধে স্ত্রীর স্মৃতিচিহ্ন ধরে রাখার সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

গত ২৭ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৪২ বছর বয়সী শেফালি। অচেতন অবস্থায় তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। 

সমুদ্রের পাড়ে স্ত্রীর অস্থিভস্ম নিয়ে এগিয়ে যেতে দেখা যায় পরাগ ত্যাগীকে। সঙ্গে ছিলেন তার ও শেফালীর পরিবারের সদস্যরা। বলিউডের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন শেফালির শেষযাত্রায়। চোখের পানি আর ধীর কম্পিত পায়ে স্ত্রীর শেষ চিহ্ন সাগরে অর্পণ করেন পরাগ।

শেফালির মৃত্যু নিয়ে প্রথমে নানা প্রশ্ন উঠলেও পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, শেফালি নিয়মিত বয়স কমানোর ইনজেকশন নিতেন এবং মৃত্যুর দিনও ওষুধ সেবন করেছিলেন। 

পরে তার রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গেলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। বিষয়টি নিয়ে পুলিশ ময়নাতদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ওষুধ সরবরাহকারীসহ ১৪ জনের বক্তব্য গ্রহণ করেছে।

শেফালির মৃত্যুর আগেই তার এক জ্যোতিষী বন্ধুর ভবিষ্যদ্বাণীর কথা ভাইরাল হয়েছে। সেই জ্যোতিষী বলেছিলেন, শেফালির সামনে নাকি অকালমৃত্যুর শঙ্কা আছে। শেফালির অকালপ্রয়াণে স্তব্ধ বলিউড। তার মৃত্যু যেন ‘কাঁটা লাগা’ গানের সেই ক্ষণিক ঝলকের মতোই হঠাৎ থেমে যাওয়া এক উজ্জ্বল জীবন।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি, নিউজ১৮।

রূপালী বাংলাদেশ

Link copied!