ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুইমিংপুলে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ পিয়া বিপাশা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:৪৩ এএম
পিয়া বিপাশা ও তার স্বামী ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়ে সুইমিংপুলে সময় কাটিয়েছেন। ছবি : সংগৃহীত

কয়েক বছর আগে দেশের বিনোদন অঙ্গন থেকে দূরে সরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

তখন অনেকেই ভেবেছিলেন, হয়তো সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল, সেটিই ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ মোড়। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে স্থায়ী জীবন শুরু করার পর ধীরে ধীরে বদলে গেছেন পিয়া; পরিণত হয়েছেন কর্মঠ নাগরিক, মা এবং সফল পেশাজীবী।

সম্প্রতি জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু করেছেন; বিয়ে করেছেন তিনি।

পিয়া বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী, গত ২৬ জুন তিনি মার্কিন নাগরিক প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর পিয়া বিপাশা স্বামীর সঙ্গে বেশ আনন্দময় সময় কাটাচ্ছেন। সম্প্রতি তারা ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়ে সুইমিংপুলে সময় কাটিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় পিয়ার ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে জানা যায়G এই সময় তারা স্বামী-স্ত্রী হিসেবে নিজেদের আনন্দময় মুহূর্ত শেয়ার করেছেন।

পিয়া বিপাশার নতুন জীবন ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাংলাদেশি মিডিয়া থেকে নিজেকে সরিয়ে তিনি নতুন পরিচয় তৈরি করেছেন; পুরোনো বন্ধন ভেঙে নতুন সম্পর্ক গড়ে তোলার সাহসিকতা দেখিয়েছেন।

নতুন দেশ, নতুন সংস্কৃতি এবং নতুন জীবন-সব মিলিয়ে পিয়া এখন বাস্তব জীবনের শক্তিশালী ও লড়াকু নারী হিসেবে পরিচিত।