× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫০ পিএম

সুখবর দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫০ পিএম

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

সাময়িক বিরতির পর ফের পর্দায় ফিরছেন ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। এরই মধ্যে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়ে ভক্ত এবং দর্শকদের নজর কাড়তে শুরু করেছেন তিনি।

সম্প্রতি নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন অপু বিশ্বাস। সেই সঙ্গে নায়িকা প্রস্তুতি নিচ্ছেন বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের। বর্তমানে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে ‘দুর্বার’ নামের একটি থ্রিলার সিনেমার শুটিং করছেন চিত্রনায়িকা। এর মাঝেই তিনি দিয়েছেন আরও এক নতুন সুখবর। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার।

জানা গেছে, অপু বিশ্বাস এবার অভিনয় করতে যাচ্ছেন থ্রিলার ঘরানার একটি ওয়েব ফিল্মে। যার নাম ‘শিকার’। ছবিটি পরিচালনা করবেন ‘জ্বীন-৩’ খ্যাত নির্মাতা কামরুজ্জামান রোমান। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে ওয়েব ফিল্মটির জন্য অপু বিশ্বাসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

ওয়েব ফিল্মটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নবাগত অভিনেতা পলাশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং। পরিচালক জানান, পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

‘শিকার’ ওয়েব ফিল্মে অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন বড়দা মিঠু, ইমরান হাসোসহ আরও বেশ কয়েকজন শিল্পী। শুটিং শেষে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Link copied!