দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে সাফল্যের রঙে রাঙানো সময় পার করছেন। একদিকে নতুন সিনেমার ব্যস্ততা, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি। সম্প্রতি কলকাতায় সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
সাফল্যের এই আনন্দঘন সময়ে জয়া সামাজিক মাধ্যমে তার নতুন কিছু ছবি শেয়ার করেছেন, যা নেটিজেনদের মন জয় করেছে। বর্তমানে টালিগঞ্জে সময় কাটাচ্ছেন জয়া, যেখানে বিভিন্ন ইভেন্টেও তাকে দেখা যাচ্ছে। শনিবার নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোতে কলকাতার শিল্পীদের সঙ্গে জয়াকে দেখা গেছে।
ছবিগুলোতে জয়া স্লিভলেস হল্টার-নেক স্টাইল গোলাপি গাউন পরেছেন। পোশাকের পেছনের অংশটি ওপেন ব্যাক ডিজাইনের, যা তার লুকে আধুনিক ও সাহসী ছোঁয়া দিয়েছে। চুলে পরিপাটি পনিটেল এবং কানে ছোট টপ ব্যবহার করে তিনি আভিজাত্য বজায় রেখেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, গোলাপি আভা, অকৃত্রিম মুহূর্ত, চিরন্তন এক সন্ধ্যা…
ছবির ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন পুরস্কারের ক্রেস্ট ও একটি অ্যান্টিক প্রজেক্টর দেখা যাচ্ছে, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইঙ্গিত দিচ্ছে। অভিনয় দক্ষতার পাশাপাশি জয়ার চিরযৌবনা রূপ ও ফ্যাশন সেন্স বরাবরই প্রশংসিত। এই নতুন লুকেও তার ব্যতিক্রম হয়নি।
ভক্তদের মন্তব্যের বন্যা ছবির পোস্টের নিচে ছড়িয়ে পড়েছে। এক ভক্ত লিখেছেন, পিঙ্ক হিউসে জয়া আহসান মানেই আলাদা এক গ্রেস ন্যাচারাল, ক্যান্ডিড আর চিরকালীন সৌন্দর্যের নিখুঁত মিল। অন্য একজন মন্তব্য করেছেন, ‘কি মিষ্টি লাগছে!’ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ ফ্যাশন সেন্স, চোখ ফেরানো দায়!’
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি টালিউডে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। সব মিলিয়ে ক্যারিয়ারের এক তুঙ্গে অবস্থান করছেন এই তারকা।

