× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৫৫ পিএম

অবশেষে মুখ খুললেন বুবলী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৫৫ পিএম

চিত্রনায়িকা শবনম বুবলী । ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলী । ছবি : সংগৃহীত

আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে যেন থামছেই না জল্পনা-কল্পনার পারদ। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে হঠাৎ বিদেশযাত্রাসব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন, তৈরি হয় রহস্যের আবহ। অবশেষে সব প্রশ্নের জবাব দিতে নীরবতা ভাঙলেন বুবলী নিজেই।

সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে নিজের ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি।

বুবলী জানান, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় ও পরিবেশের প্রয়োজন।

অন্তঃসত্ত্বা হওয়ার ‍গুঞ্জন নিয়ে বুবলী বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা চাই প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখুক। আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করছি।’

আসন্ন ভালোবাসা দিবস নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে বুবলী বলেন, ‘ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। স্পেশাল প্ল্যান তো অবশ্যই থাকবে। আর আমার দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসা তো সব সময়ই পাশে আছে।’

সাম্প্রতিক সময়ে শাকিব খানের নাম জড়িয়ে তার বিদেশযাত্রা নিয়ে বুবলী বলেন, ‘আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি সবকিছুর একটা সময় আছে। আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি, এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।’

এদিকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের সাংবাদিক ভাইবোনেরা, ওনারা অনেক কিছু নিয়েই নিউজ করবেন, দর্শকদের অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকবে। সো এটা হবেই, হয়ে আসছে আজীবন সবার ক্ষেত্রেই। এটা নতুন কিছু না। তবে আমি বলব যে, আপনারা একটু সবাই সবার জায়গা থেকে যথাযথ রেসপেক্ট দিয়ে আসলে একজন শিল্পী বা শিল্পীদের প্রেজেন্ট করা যায় সেটাই করবেন, যেটা বরাবরই করে আসছেন।’

রূপালী বাংলাদেশ

Link copied!