× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:২৪ পিএম

শাকিবকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন বুবলী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:২৪ পিএম

শাকিব খান ও বুবলি। ছবি : সংগৃহীত

শাকিব খান ও বুবলি। ছবি : সংগৃহীত

অভিনেতা শাকিব খানের সাথে নিজের সম্পর্কের বর্তমান অবস্থা পরিষ্কার করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শাকিব খানের সাথে তার এখনো আইনত বিচ্ছেদ হয়নি, তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বুবলী এসব কথা বলেন। সঞ্চালক রুম্মান রশীদ খান যখন তাকে পুনরায় বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চান, তখন বুবলী বলেন, ‘শুরুতেই বলে রাখছি, আমার ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই আসে না।’

শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার গুঞ্জন প্রসঙ্গে বুবলী এটিকে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। নিজের বৈবাহিক অবস্থার ব্যাখ্যায় তিনি বলেন, মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড অথবা বিধবা হয়—‘অতীত’ বলে কোনো অপশন এতে নেই।

শাকিবের সাথে সম্পর্কের বিষয়ে এই নায়িকা জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান থাকলেও তা মিটে যায়। বুবলী পুনরায় জোর দিয়ে বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে মানুষের মনে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা পরিষ্কার করতে চাই।’

উল্লেখ্য, এই পডকাস্টে বুবলী শুধু শাকিব খানের সাথে সংসারের অবস্থাই নয়, বরং নিজের প্রথম প্রেম এবং শোবিজ অঙ্গনের নানা গুঞ্জন নিয়েও খোলামেলা আলোচনা করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!