× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:৩৭ পিএম

স্টানিং বাই সাহাদ ফ্যাশন উদ্বোধন করলেন বুবলী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:৩৭ পিএম

বুবলী। ছবি- রূপালী বাংলাদেশ

বুবলী। ছবি- রূপালী বাংলাদেশ

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রে জন্ম নিবে তার অনাগত সন্তান। যে কারণে এখন শুটিং থেকে নিজেকে গুটিয়ে রাখছেন এই অভিনেত্রী।

সহসা আর তাকে দেখা যাবে না বিভিন্ন শো রুম উদ্বোধন কিংবা ক্যামেরার সামনে। সোমবার (১৬ ফেব্রুযারি) শেষবারের মতো ‘স্টানিং বাই সাহাদ ফ্যাশন’ হাউজ উদ্বোধনে হাজির হয়েছিলেন বুবলী। এটি হচ্ছে তার চলতি বছরের শেষ ওপেনিং ও ক্যামেরার সামনে দাঁড়ানো। কারণ, রোজার শুরুর দিকে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন তিনি।

ঈদকে সামনে রেখে দেশীয় ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন আয়োজন নিয়ে যাত্রা শুরু করেছে স্টানিং বাই সাহাদ ফ্যাশন হাউজটি। এর শুভ সূচনা হয়েছে বুবলীর হাত ধরে। প্রতিষ্ঠানটি উৎসবভিত্তিক পোশাক সংগ্রহের জন্য বেশ পরিচিত।

সোমবার (১৬ ফেব্রুযারি)  বসুন্ধরা সিটি এলাকায় ব্র্যান্ডটির নতুন যাত্রা উপলক্ষে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে বুবলী ছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক এবং ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ফ্যাশন মডেল ও অভিনেতা শেখ ফরিদ পলক।

আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সৈয়দ মো. মুয়াজ বিন কালাম (মাহাবি সাহাদ)। বর্তমানে ব্র্যান্ডটির আরও দুটি শাখা রয়েছে মুন্সিগঞ্জের মিলন কমপ্লেক্স এবং নারায়ণগঞ্জের আলমাস পয়েন্ট এলাকায়।

রূপালী বাংলাদেশ

Link copied!