× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:৪৯ এএম

বোরকা পরে ধর্মীয় পোস্ট দিয়ে সমালোচনার শিকার পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:৪৯ এএম

পিয়া জান্নাতুল। ছবি : সংগৃহীত

পিয়া জান্নাতুল। ছবি : সংগৃহীত

অভিনেত্রী, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি একটি বোরকা পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ধর্মীয় আচরণ ও নিজের বিশ্বাস নিয়ে মন্তব্য করেছেন। এরপর থেকে তিনি নেটিজেনদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন।

সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, তার একাধিক পরিচয় রয়েছে। তিনি একজন ফ্যাশন মডেল, পাশাপাশি আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা ও নিজস্ব মত প্রকাশের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা তার ব্যক্তিত্বের অংশ।

পিয়া আরও লিখেছেন, ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা। পোস্টের মন্তব্যে একজন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, নেইলপলিশ পরে নামাজ আদায় করা যায় কি না।

এই প্রসঙ্গে পিয়া বলেন, আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে বা নাও হতে পারে। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মান সব সময় থাকা উচিত সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।

পোস্টের শেষে তিনি সবাইকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন।

উল্লেখ্য, পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!