× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:২৪ পিএম

ছবি ভাইরাল, জায়েদ খানকে সাহায্য করতে চান ভক্তরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:২৪ পিএম

জায়েদ খান। ছবি : সংগৃহীত

জায়েদ খান। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের আগে থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে নিউইয়র্কের রাস্তায় কাজ করতে দেখা যায়। ছবিটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা ও জল্পনা।

শুক্রবার (৬ মার্চ) নিজের ফেসবুক পেজে বিষয়টি ব্যাখ্যা করেছেন এই অভিনেতা। 

ছবিটির পেছনের গল্প সম্পর্কে জানতে অপেক্ষা করতে বলেন তিনি। এ বিষয়ে তিনি লেখেন, এই ছবির পেছনের গল্প জানতে চোখ রাখুন ঠিকানার পেজ ও আমার ফেসবুক পেজ/প্রোফাইলেশুক্রবার রাত ৮টায়।

পোস্টে তিনি লিখেছেন, দুদিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সব সময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

জানা গেছে, প্রবাসীদের জীবনসংগ্রাম নিয়ে ‘আমেরিকান ড্রিম’ নামে শর্ট ফিল্মে চরিত্রের প্রয়োজনে নিউইয়র্কের রাস্তায় শ্রমিকের বেশে শুটিং করেছেন জায়েদ খান। অর্থাৎ বাস্তবে শ্রমিকের কাজ নেননি তিনি, এটি ছিল চলচ্চিত্রের দৃশ্যধারণের অংশ।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার উপস্থাপনায় প্রচারিত ‘সেলিব্রিটি টকশো-ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি বেশ আলোচনায় আসে। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন আহমেদ শরীফ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, কাজী মারুফ, তানিয়া আহমেদ, শাহরিয়ার নাজিম জয়সহ দেশের বিভিন্ন তারকা।

রূপালী বাংলাদেশ

Link copied!