ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশেই আছেন বুবলী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:২৪ পিএম
চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ছবি : সংগৃহীত

চলতি মাসেই দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর। তবে হঠাৎ করেই সম্প্রতি একটি গণমাধ্যমে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, সন্তান জন্ম দিতে এরই মধ্যে আমেরিকায় উড়াল দিয়েছেন বুবলী।

তবে নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, খবরটি সঠিক নয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘বুবলী এখনো দেশেই অবস্থান করছেন। তবে সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।’

জানা গেছে, আগামী সপ্তাহে একটি ওপেনিং-এ অংশ নিবেন বুবলী।

‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বুবলী। দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।

২০১৮ সালের জুলাইয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বুবলী ও শাকিব। ২০২০ সালে প্রথমবার মা হন অভিনেত্রী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছিলেন প্রায় দুই বছর পরে। সেই সময়ে এই খবরে প্রায় ঝড় ওঠে। তাদের প্রথম সন্তানের জন্ম হয় আমেরিকায়। তার নাম শেহজাদ খান বীর।