× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:২০ পিএম

পেশোয়ারে বিজয়ী জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:২০ পিএম

নির্মাতা আলী জুলফিকার জাহেদী।

নির্মাতা আলী জুলফিকার জাহেদী।

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছে বাংলাদেশের নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’। ২০২৬ সালের Peshawar International Film Festival এ কয়েক হাজার চলচ্চিত্রের মধ্য থেকে বাছাই করে মাত্র ১০টি চলচ্চিত্রকে বিজয়ী ঘোষণা করা হয়। সেই নির্বাচিত তালিকায় স্থান করে নিয়েছে ‘রক্তছায়া’, সিনেমাটি মনস্তাত্ত্বিক ঘরানায় বিজয় অর্জন করেছে। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। এই অর্জনে আনন্দিত তিনি।

উৎসব কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণায় চলচ্চিত্রটিকে ‘পুরস্কার বিজয়ী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা নির্মাতা ও পুরো টিমের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলী জুলফিকার জাহেদী। যিনি এর আগে চলচ্চিত্র কাগজ–দ্য পেপার নির্মাণের জন্য পরিচিত। তার নির্মাণশৈলী ও ভিন্নধর্মী গল্প বলার ধরন এই চলচ্চিত্রটিকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিতি এনে দিয়েছে।

এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাফাহ নানজীবা তোরসা, আফফান মিতুল, আমান রেজা ও সঞ্জিতা দত্ত প্রুমখ।

শুধু পুরস্কারই নয়, এই সাফল্যের ধারাবাহিকতায় পাকিস্তানে অনুষ্ঠিতব্য উৎসবের মূল আয়োজনে অংশগ্রহণের জন্য রক্তছায়া টিমকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও মানসম্মত কাজ করার অনুপ্রেরণা জোগাবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলচ্চিত্রকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
 

Link copied!